ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডে প্রকৃত সুবিধাভোগী নিশ্চিতের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 138

পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও নির্ভুলভাবে সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং দেশব্যাপী এর সম্প্রসারণের রূপরেখা পর্যালোচনা করেন।

তিনি ধাপে ধাপে কর্মসূচি বিস্তারে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে হবে। একই সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্যামিলি কার্ডে প্রকৃত সুবিধাভোগী নিশ্চিতের পরিকল্পনা সরকারের

সর্বশেষ আপডেট ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬