ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে চা পানের পর শিশুসহ ১২ জন অসুস্থ

প্রমোদ কুমার মুৎসুদ্দী,দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 21

রাঙামাটির সাজেক থানার চম্পাতলী গ্রামে একটি চায়ের দোকানে চা পান করার পর শিশুসহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, চম্পাতলী গ্রামের মহারাজ বাবুর দোকানে চা পান করার কিছুক্ষণ পরই তারা একে একে বমি করতে শুরু করেন। পরে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থদের মধ্যে রয়েছেন সমরজিৎ চাকমা, ছায়া রানী চাকমা, অরুনজয় চাকমা, রাঙ্গা জয় চাকমা, দয়ালাল চাকমাসহ আরও কয়েকজন এবং শিশু।

তাদের প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক না থাকায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেকে চা পানের পর শিশুসহ ১২ জন অসুস্থ

সর্বশেষ আপডেট ১০:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬