ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাতে নিলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 91

নিজ জেলা কক্সবাজারেই মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশে আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা সম্ভব—এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের ‘সূতিকাগার’ হিসেবে উল্লেখ করেছেন।

এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারা দেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন—এ প্রশ্ন এখন মানুষের মনে দেখা দিয়েছে।

তিনি বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।”

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা গণতান্ত্রিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাতে নিলেন নাহিদ

সর্বশেষ আপডেট ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬