ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারি চুরির প্রতিবাদে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 59

সুপারি চুরির প্রতিবাদে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

ভোলার চরফ্যাশনে সুপারি চুরির প্রতিবাদ করায় রাশেদ মুনসী নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবক রিয়াজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার সকাল ১০টার দিকে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জলিল ব্যাপারী বাজারে এ ঘটনা ঘটে। আহত রাশেদ মুনসী জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক সরকারের ছেলে রিয়াজের বিরুদ্ধে নিজের দাদির সুপারি চুরি করার অভিযোগ রয়েছে। চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে তাঁর দাদি স্থানীয় ছাত্রদল নেতা রাশেদ মুনসীর কাছে অভিযোগ করেন। পরে রাশেদ তাঁকে ডেকে সুপারি পাড়ার জন্য বকাঝকা করেন এবং শাসন করতে কয়েকটি থাপ্পড় দেন বলে জানা গেছে।

এতে ক্ষুব্ধ হয়ে রিয়াজ বাড়ি থেকে ধারালো ছুরি নিয়ে এসে জলিল ব্যাপারী বাজারে রাশেদ মুনসীর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে রাশেদের বাম বগলের নিচে বুকে ছুরিকাঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে রিয়াজকে আটক করেন। পরে তাঁকে গণধোলাই দিয়ে শশীভূষণ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শশীভূষণ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত রাশেদ মুনসীর করা মামলায় অভিযুক্ত রিয়াজকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুপারি চুরির প্রতিবাদে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

সর্বশেষ আপডেট ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬