ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে স্কেলে বকেয়া মিললেও বাড়ছে না ভাতা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 55

পে-স্কেল

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাসে (iBAS++) প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা। ফলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত বেতন পাওয়ার সুযোগ তৈরি হলেও আপাতত বাড়ছে না বিভিন্ন ধরনের ভাতা।

সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে। এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা।

নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার পাশাপাশি বেতন বাড়ানোর সুফল পেতে দুর্নীতি নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়।

তিনি বলেন, বেতন বাড়ানো প্রয়োজন ছিল। তবে দুর্নীতি দমনে কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তা না হলে বেতন বাড়লেই দুর্নীতি কমবে; এমন ধারণা বাস্তবসম্মত নয়।

নতুন বেতনকাঠামোর অর্থনৈতিক প্রভাব নিয়েও বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বেতন বৃদ্ধির প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এর সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ প্রভাব সবার ওপর সমান হবে না।

তিনি বলেন, সরকারি কর্মচারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার তুলনায় কম। ফলে বেতন বাড়ার কারণে অর্থের সরবরাহ কিছুটা বাড়লেও তা থেকেই মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে; এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বরং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে ভাতা আপাতত আগের হারেই বহাল থাকায় নতুন কাঠামো বাস্তবায়নের পর কর্মচারীদের মোট প্রাপ্তিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন পে স্কেলে বকেয়া মিললেও বাড়ছে না ভাতা

সর্বশেষ আপডেট ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬