ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 8

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনির অংশ নেন।

শুনানি শেষে আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এটি দেশের নির্বাচন ব্যবস্থা সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। তার ভাষ্য, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী সংশোধনী ঠেকাতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, চলতি জুলাই মাসের মধ্যেই শুনানি শেষ হয়ে আপিল বিভাগের চূড়ান্ত রায় পাওয়া যেতে পারে। বর্তমানে তিনটি পৃথক আপিল একসঙ্গে শুনানি হচ্ছে—সুজন সম্পাদকসহ চার ব্যক্তির আপিল, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেনের আপিল এবং জামায়াতে ইসলামীর পৃথক আপিল।

তিনি আরও বলেন, বর্তমান বেঞ্চের একজন বিচারপতি জুলাইয়ের মাঝামাঝি অবসরে যাবেন। তাই তার আগেই শুনানি শেষ করে রায় দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ এবং পরে শুনানি শুরু হয়।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সর্বশেষ আপডেট ১০:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬