ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে যে পরিকল্পনা নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 13

৪১ লাখ ফ্যামিলি কার্ডধারী নারী এবং ৪৩ লাখ কৃষক কার্ডধারীকে অন্তর্ভুক্ত করে শক্তিশালী গ্রামীণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে সরকার।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন এবং শিক্ষা বিস্তারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

তিনি জানান, চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড এবং ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। কার্ডধারীদের সংগঠিত করে সমিতির আওতায় আনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পল্লী উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব খাতকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে, যাতে গ্রামীণ অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কার্ডধারীদের সংগঠিত করে কার্যকর সমবায়ভিত্তিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া গ্রাম সরকার ও সমবায়ভিত্তিক উন্নয়নের ধারা এবং পরে বেগম খালেদা জিয়ার সময়ে এগিয়ে নেওয়া উদ্যোগগুলোকে নতুনভাবে পুনরুজ্জীবিত করতে চায় সরকার। লক্ষ্য হলো—ঐক্যবদ্ধ, সংগঠিত এবং উৎপাদনমুখী গ্রামীণ সমাজ গড়ে তোলা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে যে পরিকল্পনা নিয়েছে সরকার

সর্বশেষ আপডেট ০৯:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬