ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 10

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ৬৯ জন, গুলশানে ৪১ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজন রয়েছেন।

অভিযানে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩

সর্বশেষ আপডেট ০৪:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬