ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিনিক-হাসপাতালের জন্য কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 11

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। (ফাইল ছবি)

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের জন্য কঠোর বার্তা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অপরিহার্য। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা ও মোবাইল চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়েছে।

মন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দিয়ে বলেন, শুধু জ্বর কমে গেলেই কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের ঝুঁকি রয়েছে কি না, তা নিশ্চিত হয়েই রোগীকে ছাড়পত্র দিতে হবে।

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শিগগিরই এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই নারী, যাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হিসেবে নিয়োগ পাবেন।

মন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিও সফলভাবে এগিয়ে চলছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্লিনিক-হাসপাতালের জন্য কঠোর নির্দেশ

সর্বশেষ আপডেট ১২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬