ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটক ভিসা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 20

প্রতীকী

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন সিদ্ধান্তে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন নীতির আওতায় আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয় দেশের নাগরিকদের জন্য চালু করেছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। এর আগে এই সুবিধা নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

দুবাই ভ্রমণেও এসেছে বড় স্বস্তি। অনুমোদিত ট্রাভেল এজেন্সি বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশি বিনিয়োগকারীদের জন্যও আবাসিক ভিসার নিয়ম সহজ করা হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত ছিল। নতুন নিয়মে সেই শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক আকাশসীমা সংকট ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী দর্শনার্থীদের জন্যও বিশেষ ছাড় দিয়েছে আমিরাত। জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাদের ভিসার অবস্থা নিয়মিত করতে অথবা দেশ ত্যাগ করতে হবে।

চিকিৎসা পর্যটনকে আরও আধুনিক ও সহজ করতে চালু হচ্ছে ‘স্মার্ট মেডিকেল ভিসা’। এ লক্ষ্যে দুবাইয়ের অভিবাসন কর্তৃপক্ষ এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন ব্যবস্থায় ভিসা, আবাসন ও চিকিৎসাসেবা একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে, যাতে বিদেশি রোগীরা সহজে চিকিৎসাসেবা নিতে পারেন।

অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটক ভিসা

সর্বশেষ আপডেট ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬