ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাউকে পুশইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 88

ভারত থেকে একজনকেও জোর করে বাংলাদেশে প্রবেশ (পুশইন) করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে একজনকেও পুশইন হতে দেওয়া হয়নি। যদি ভারতে কোনো বাংলাদেশি অবস্থান করে থাকেন, তাহলে তাদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশকে দেওয়ার জন্য কূটনৈতিকভাবে ভারতকে আহ্বান জানানো হয়েছে। তালিকা পাওয়ার পর নাগরিকত্ব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শহীদ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বলেন, মামলার তিন আসামিকে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে কলকাতায় রয়েছে বলে জানা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এখন ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে মামলার অসমাপ্ত তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা যাবে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল পুলিশ বাংলাদেশকে ই-মেইলে বিষয়টি জানায় এবং ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চায়। বাংলাদেশ সরকার তিন দিনের মধ্যেই সব নথি প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর বিষয়ে এখনো ইউএই সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে কাউকে পুশইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬