ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 154

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় বাংলাদেশ। বেইজিং সফর ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার বেইজিংয়ের সেন্ট্রাল দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মাহ্দী আমিন জানান, ২৫ জুন বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের পার্টি-টু-পার্টি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা, টেকসই প্রবৃদ্ধি ও পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। চীনা পক্ষ বাংলাদেশ-চীন রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের পর্যায়ের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

তিনি বলেন, উন্নয়ন, বিনিয়োগ, জনসংযোগ ও পার্টি-টু-পার্টি সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

মাহ্দী আমিন আরও জানান, বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একাধিক সফরের মাধ্যমে সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োয়িংয়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, ভাঙন প্রতিরোধ, সেচব্যবস্থা ও নৌ-নেভিগেশন উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়েছে।

চীনা মন্ত্রী এ খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেসব বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় ঢাকা

সর্বশেষ আপডেট ০৫:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬