শিরোনাম
সেলিমা আহমাদের মৃত্যুতে মহিলা পরিষদের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 9
বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির- এর প্রাক্তন সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের একান্ত সুহৃদ, সেলিমা আহমাদ-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করছে।
সোমবার এক বিবৃতিতে এ শোক জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বিবৃতিতে বলা হয়েছে, একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংগঠক হিসেবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই কর্মময় জীবন, বলিষ্ঠ নেতৃত্ব ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর আত্মার শান্তি কামনা করছে।
আমরা তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
Tag :





































