ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 27

বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান

চলমান ফুটবল বিশ্বকাপের উম্মাদনার আবহেই বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ১ হাজার উচ্চমানের ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার (২১ জুন) ঢাকায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়াসামগ্রী হস্তান্তর করেন।

পাকিস্তান হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিখ্যাত ফুটবল উৎপাদনকারী অঞ্চল পাকিস্তানের শিয়ালকোটে তৈরি এই উচ্চমানের বলগুলো ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো সারা দেশের বিভিন্ন সরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে। হাইকমিশনার আশা প্রকাশ করেন, এই উপহার শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার আরও উল্লেখ করেন, শিয়ালকোটের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ফরওয়ার্ড স্পোর্টস’ ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল তৈরির পাশাপাশি চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ (Trionda) উৎপাদন করেছে।

ফুটবল হস্তান্তরের পাশাপাশি এই সৌজন্য সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগের অগ্রগতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), ডিজিটাল লার্নিং এবং দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির মতো দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাকিস্তানের এই সৌজন্যমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষাক্রমে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করার বড় উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষা ও যুব উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

সর্বশেষ আপডেট ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬