ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পর ট্রাম্পের মিশন কি উত্তর কোরিয়া!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 14

২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং। এএফপি’র ফাইল ছবি

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে নতুন মিশনে নামছেন- এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তার এ দাবির যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে ট্রাম্পের পোস্ট করা একটি ছবি থেকে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। লি এসময় জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন যে, উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে। তার মতে, রাশিয়ার সামান্য সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এ বক্তব্যের খানিকটা যোগসূত্র পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি ছবি থেকে। ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি পোস্ট করেন। তবে ছবিটির সঙ্গে কোনো মন্তব্য ছিল না।

১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ শান্তিচুক্তির বদলে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার পর দুই দেশ বর্তমানে অসামরিকীকৃত সীমান্ত অঞ্চলের মাধ্যমে পৃথক রয়েছে।

সূত্র: এএফপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের পর ট্রাম্পের মিশন কি উত্তর কোরিয়া!

সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬