ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিনির্ভর ও দক্ষ এসএসএফ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 105

পরিবর্তিত বৈশ্বিক ও প্রযুক্তিগত বাস্তবতায় নিরাপত্তা ব্যবস্থার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থ-সামাজিক পরিবর্তন, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে নিরাপত্তা ব্যবস্থায় বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এসএসএফের দীর্ঘদিনের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালনকাল এবং জীবনের শেষ সময়ে চিকিৎসাধীন অবস্থায় বাহিনীর আন্তরিক সেবার কথা স্মরণ করেন। পাশাপাশি তার মৃত্যুর পর অনুষ্ঠিত বৃহৎ জানাজার আয়োজন সফলভাবে সমন্বয়ের জন্য এসএসএফ সদস্যদের ধন্যবাদ জানান।

রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা ও ভালোবাসাকেই নিজের প্রধান শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, সে বিষয়ে এসএসএফকে সচেতন থাকতে হবে।

তিনি জানান, জনদুর্ভোগ কমাতে সরকারি গাড়িবহরের আকার সীমিত করা হয়েছে। ফলে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে বাহিনীর দক্ষতা, পরিকল্পনা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন এবং মহড়া পরিদর্শন করেন। তিনি বলেন, এই স্থাপনা সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় এসএসএফের ‘রেড বুক’ আধুনিকায়নের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি শুধু কার্যক্রম পরিচালনার নির্দেশিকা নয়, সদস্যদের আইনি সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নির্দেশনা অনুসরণের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসএসএফকে আরও কার্যকর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রযুক্তিনির্ভর ও দক্ষ এসএসএফ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬