ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 33

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৭২ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৯২৩ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১০ হাজার ৩৮৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল ৬৪ জন।

তিন মাসের এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিন মাসে নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে আরও ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬