ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 18

সরকার

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন (৯ম) পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ঋণের সুদের চাপ থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের বড় অংশ বৃদ্ধি করা হবে, যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় এবং ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ সব ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণ বাস্তবায়ন করা হবে।

নতুন পে-স্কেলে বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখে বেতন বৈষম্য কমানোর প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এ ছাড়া ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। নতুন পে-স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমান ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় বরাদ্দ

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬