ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রভিত্তিক ল’ ফার্ম Raju Law-এর পর্তুগাল শাখা চালু

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 335

যুক্তরাষ্ট্রভিত্তিক ল’ ফার্ম Raju Law-এর পর্তুগাল শাখা চালু। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য আইন প্রতিষ্ঠান Raju Law ইউরোপে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে নতুন শাখা চালু করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) লিসবনের ওদিভেলাসে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান এটর্নি রাজু মহাজন। এছাড়া পর্তুগিজ আইনজীবী রিতা ব্যাপতিস্তা আন্তুনেজ, আবদুল্লাহ ওমর নাসিফ, শহীদ আহমদ (প্রিন্স), এস ইসলাম শুভসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি, আইন বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে এটর্নি রাজু মহাজন বলেন, পর্তুগালে এই কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্র ও পর্তুগালের মধ্যে অভিবাসন, বিনিয়োগ ও পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, বৈধভাবে পর্তুগালে অভিবাসন বা বসবাসে আগ্রহীরা Raju Law-এর মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা নিতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে- বর্তমানে বৈধ কিংবা অনিয়মিত অবস্থায় থাকলেও- যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নির্ধারিত আইনগত শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করলে সুযোগ তৈরি হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশেও Raju Law- এর কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অভিবাসন, বিনিয়োগ ও আইনি সহায়তা খাতে বহুজাতিকভাবে কাজ করছে বলে জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, পর্তুগালে Raju Law-এর এই সম্প্রসারণ প্রবাসী, উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ইউরোপ-আমেরিকা কেন্দ্রিক আইনি সেবা আরও সহজলভ্য করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ল’ ফার্ম Raju Law-এর পর্তুগাল শাখা চালু

সর্বশেষ আপডেট ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬