শেখ হাসিনা ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করার নির্দেশ দেন: চিফ প্রসিকিউটর
- সর্বশেষ আপডেট ১০:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 7
জুলাই–আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে এমন নির্দেশনার ইঙ্গিত পাওয়া গেছে, যা শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে।
তিনি আরও দাবি করেন, ওই সময় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এতে বহু মানুষ নিহত ও আহত হন।
চিফ প্রসিকিউটর বলেন, এমন নির্দেশনা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও অমানবিকতার পরিচয় দেয় এবং এতে আন্দোলন দমনে নির্বিচার সহিংসতা আরও বেড়ে যায়।
তিনি জানান, মোহাম্মদপুরে ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।




































