শেখ হাসিনাকে পাঠাতে চাইলে শুভেন্দুই পারে: আসিফ মাহমুদ
- সর্বশেষ আপডেট ০৯:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 6
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারে।
রোববার রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে তাদের ধারণা।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের একাধিক মামলার আসামি। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা উচিত।
আসিফ মাহমুদ বলেন, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। এরপরের পরিস্থিতি বাংলাদেশই সামাল দেবে।
এদিকে একই সংবাদ সম্মেলনে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


































