ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কথিত পীর শামীম হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 12

কুষ্টিয়ায় কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় আলমগীর হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আলমগীরের বাবা তছিকুল ইসলাম জানান, রাতে পুলিশ বাড়িতে এসে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। এখন তাকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, রাত আড়াইটার দিকে আলমগীর নামে ১৬ বছরের এক ছেলেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই আলমগীরকে শনাক্ত করা হয়েছে। এখানে আমরা হামলার ঘটনার দিনের ফুটেজ পর্যালোচনা করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কথিত পীর শামীম হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০১:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬