ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুরবানির হাটে জালনোট ঝুঁকি সতর্ক থাকতে বলল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 15

আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে সামনে রেখে বড় অঙ্কের নোটের লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ৫০০ ও ১০০০ টাকার নোটে জালিয়াতির ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৮ এপ্রিল), বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের সময় পশু কেনাবেচায় বড় অঙ্কের নগদ লেনদেন বৃদ্ধি পায়, আর এই সুযোগে জালনোট ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে। তাই লেনদেনের সময় নোট ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে জলছাপ, নিরাপত্তা সুতা, রঙ পরিবর্তনশীল কালি ও ছাপের গুণগত মান দেখে নোট শনাক্ত করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক নোট পেলে পশুর হাটে থাকা ব্যাংকের অস্থায়ী বুথ বা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিতে বলা হয়েছে।

এ ছাড়া অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে নগদ লেনদেন এড়িয়ে চলা এবং অন্যদেরও সচেতন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুরবানির হাটে জালনোট ঝুঁকি সতর্ক থাকতে বলল বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ আপডেট ১০:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬