ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 5

ছবি : সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কার প্রেক্ষিতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল), জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত থাকলেও তা আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট স্থাপন, একাধিক স্তরের নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সিসি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

পাশাপাশি নিষিদ্ধ বস্তু শনাক্তে স্ক্যানিং ব্যবস্থা, বডিওর্ন ক্যামেরা ব্যবহার এবং যাত্রীসেবায় মনিটরিং ও সহায়তা ডেস্ক চালুর কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে পুলিশ সদর দফতর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেওয়া হয়। এরপরই দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬