ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট কর ফাঁকি ধরলে মিলবে পুরস্কার: এনবিআর 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 120

তামাক খাতে কর ফাঁকি রোধ ও অবৈধ সিগারেট বাজার নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সিগারেটের প্রতিটি প্যাকেটে যুক্ত হবে কিউআর বা এয়ার কোড, যার মাধ্যমে ভোক্তারাই যাচাই করতে পারবেন রাজস্ব পরিশোধের তথ্য।

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে তামাক খাতের অংশীজনদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ পরিকল্পনার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, বিদ্যমান স্ট্যাম্প ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এতে রঙ পরিবর্তন, উন্নত আঠা প্রযুক্তি এবং আধুনিক কোড সংযোজন থাকবে, যাতে কোনোভাবেই সহজে জালিয়াতি করা না যায়।

নতুন ব্যবস্থায় প্রতিটি প্যাকেটে স্বয়ংক্রিয় কিউআর বা এয়ার কোড থাকবে, যা স্ক্যান করে যে কেউ জানতে পারবেন সংশ্লিষ্ট পণ্যের ওপর সরকার কর পেয়েছে কি না। এই তথ্যের ভিত্তিতে কর ফাঁকি শনাক্তে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে অবৈধ সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তার ভাষায়, “ট্র্যাকের বাইরে কোনো কার্যক্রম থাকবে না। উৎপাদন পর্যায় থেকেই প্রতিটি পণ্য নির্দিষ্ট কোডের আওতায় আসবে।”

আলোচনায় তিনি আরও জানান, সিগারেটের ওপর বর্তমান ভ্যাট, সম্পূরক শুল্ক ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জের হার আপাতত না বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে দামের সমন্বয় নিয়ে উৎপাদকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে সিগারেট উৎপাদনকারীদের পক্ষ থেকে বিদ্যমান শতাংশভিত্তিক কর ব্যবস্থার পরিবর্তে নির্দিষ্ট হারে কর আরোপের প্রস্তাবও আলোচনায় উঠে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিগারেট কর ফাঁকি ধরলে মিলবে পুরস্কার: এনবিআর 

সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬