ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের পর ঢাকায় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ওয়ারী বটেশ্বর’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 278

‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

রাজধানীতে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’। ফ্রান্সে সফল প্রদর্শনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে আলোচিত এই চলচ্চিত্র।

প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা। আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়াম ‘নুভেল ভাগ’- এ ছবিটি দেখানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফির সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, ভাবনা ও নানান অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।

মাত্র ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এ, যা বিশ্বব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হিসেবে পরিচিত।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও, যারা ইতোমধ্যে দুবাই ও মিশরে ছবিটির প্রদর্শনীর আয়োজন করেছে।

এ ছাড়া গত বছর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে টরোন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভাল-এ। আয়োজক সূত্র জানায়, সামনে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে ছবিটি।

চলচ্চিত্রটির গল্প এগিয়েছে এক রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে। এতে জীবনের বিচ্ছিন্ন কিছু চরিত্র- নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক, অস্থির পিতা এবং আকাঙ্ক্ষায় চালিত মানুষের গল্পের মাধ্যমে ফুটে উঠেছে এক অদৃশ্য বাস্তবতা। নির্মাতা এটিকে ম্যাজিক রিয়েলিজম ঘরানার এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ হিসেবে বর্ণনা করেছেন।

পরিচালক জানান, ছবিটির পুরো শুটিং ড্রোন ক্যামেরায় করা হয়েছে, যাতে এক ধরনের ‘ঘোস্ট-লাইক’ পারসেপশন তৈরি করা যায়। এই ভিজ্যুয়াল ভাষার মাধ্যমে অদ্ভুত ও ভৌতিক আবহে জাদু বাস্তবতার অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাজাহারুল রাজু।

রাজিব রাফির ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটি এক্সপেরিমেন্টাল হলেও এর গল্পে রয়েছে গতিময়তা। এমনকি এটিকে ডিটেকটিভ ফিকশন হিসেবেও দেখা যেতে পারে, যেখানে মূলত ‘মিসিং পারসন’ অনুসন্ধানের ধারণা গল্পের ভেতরে প্রবাহিত।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে আগ্রহী দর্শকরা সরাসরি উপস্থিত হয়ে চলচ্চিত্রটি উপভোগ করার পাশাপাশি নির্মাতার সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্রান্সের পর ঢাকায় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ওয়ারী বটেশ্বর’

সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬