বিএনপি নেতার উপর ব্রাশফায়ার, গুলিবিদ্ধ ১০

- সর্বশেষ আপডেট ০১:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 144
কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি ব্রাশফায়ারে রবিউল ইসলাম নামে বিএনপির অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রবিউল ইসলাম (৩৬) উপজেলার মরিচা ইউনিয়নের মো. হাফেজ প্রামাণিকের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গুলিবিদ্ধ অন্যরা হলেন- সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫)।
স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রার্স্ট ফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী ও পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































