ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবদেক, মেহেরপুরে
  • সর্বশেষ আপডেট ১২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 174

মেহেরপুরের সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনের উপর বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

এতে গুরতর আহত হন মুকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ হামলায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি মুকুলের পরিবার। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রামের তার নিজ বাড়ি থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামে মোড়ে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে বুক, পিঠ ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এসময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, অবস্থা আশঙ্কাজনক

সর্বশেষ আপডেট ১২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬