ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 10

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে প্রয়াত খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান। এর আগে বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করা হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিতে এ বছর খালেদা জিয়াকে মরণোত্তর এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় মনোনীত করা হয়। একই সঙ্গে আরও ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা এবং পরিবেশসহ বিভিন্ন খাতে অবদান রাখা গুণীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এ সময় অনুষ্ঠানে অংশ নেন।

এবারের তালিকায় মরণোত্তর সম্মাননা পেয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি, পাশাপাশি জীবদ্দশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকজনকেও রাষ্ট্রীয় এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

সর্বশেষ আপডেট ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬