ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানি মূল্য বাড়ায়নি সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 190

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনদুর্ভোগ বিবেচনায় সরকার আপাতত মূল্য সমন্বয়ের পথে যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সাধারণ মানুষের ওপর চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার প্রতিদিন বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থই সর্বাগ্রে। তাই সংকটকালীন সময়ে ব্যয়সংকোচন, বিশেষ করে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও পারিবারিক পর্যায়ে অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কাজ দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সরকারপ্রধান আশ্বস্ত করে বলেন, বর্তমান প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ এবং জনস্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানি মূল্য বাড়ায়নি সরকার

সর্বশেষ আপডেট ০৬:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬