ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 13

সরকার নতুন দুটি জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্যালেন্ডারে নতুন মাত্রা যোগ করবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান। তিনি বলেন, ৬ জুলাইকে পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’ নিয়েও আলোচনা হয়। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সৌরশক্তির মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, সরকার তা মোকাবিলায় বিকল্প ব্যবস্থা ও কৌশল নিয়ে কাজ করছে।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬