ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 151

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ তুলে পাঁচ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। বিষয়টি ইতোমধ্যে জাতিসংঘে উত্থাপন করেছে তেহরান।

ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা সাম্প্রতিক হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে। এর প্রেক্ষিতে ক্ষয়ক্ষতির দায় তাদের ওপর চাপানো হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলো আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘন করেছে। যুদ্ধ চলাকালে ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে বিভিন্ন স্থানে, যার মধ্যে কিছু উপসাগরীয় অঞ্চলও ছিল।

পরবর্তীতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও সাম্প্রতিক ইসলামাবাদ বৈঠকেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

বিশ্লেষকদের মতে, এই ক্ষতিপূরণ দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক নতুন করে চাপে পড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সর্বশেষ আপডেট ০৫:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬