ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নৌ-অবরোধ ‘সমুদ্র ডাকাতি’: ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 87

ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ পরিকল্পনাকে অবৈধ ও ‘সমুদ্র ডাকাতি’ বলে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

সোমবার (১৩ এপ্রিল) এক বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বাধা দেওয়ার মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌম অধিকার রক্ষাকে তাদের স্বাভাবিক দায়িত্ব হিসেবে দেখে এবং নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা তাদের বৈধ অধিকার।

তিনি জানান, ইরানের জলসীমায় নিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না, তবে অন্যান্য জাহাজ নির্ধারিত নিয়ম মেনে চলাচল করতে পারবে।

মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকায় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে একটি স্থায়ী ব্যবস্থা কার্যকর করা হবে। তার ভাষায়, পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোর নিরাপত্তা ‘সবার জন্য হবে, নয়তো কারও জন্যই নয়’।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে পুরো অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও কয়েকজন সামরিক কমান্ডারের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। জবাবে ইরান ৪০ দিন ধরে পাল্টা হামলা চালায়, যাতে উভয় পক্ষের মধ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হয়।

পরবর্তীতে ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় ইরান ১০ দফা প্রস্তাব দেয়। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাব দেখিয়ে কোনো সমঝোতা ছাড়াই তেহরানে ফিরে যায় ইরানি প্রতিনিধি দল।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দেন, যা সোমবার জিএমটি সময় ১৪:০০টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন নৌ-অবরোধ ‘সমুদ্র ডাকাতি’: ইরান

সর্বশেষ আপডেট ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬