ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে শিক্ষক সংকটের পদক্ষেপ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 219

বিদ্যালয়ে শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যাতে শ্রেণিকক্ষে পাঠদান বিঘ্নিত না হয়।

মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ পরিস্থিতি সামাল দিতেই বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলাভিত্তিক এই তালিকা প্রস্তুত করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউএনওর পরামর্শক্রমে স্কুলের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এতে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষার মান ধরে রাখা সম্ভব হতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ স্বল্পমেয়াদে শিক্ষক ঘাটতি সামাল দিতে সহায়ক হতে পারে, যদিও দীর্ঘমেয়াদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া জোরদার করাই স্থায়ী সমাধান হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেভাবে শিক্ষক সংকটের পদক্ষেপ নিয়েছে সরকার

সর্বশেষ আপডেট ০৫:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬