বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে জয়

- সর্বশেষ আপডেট ০৯:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 90
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। নির্বাচনের ফলাফল রাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম ফল ঘোষণা করে জানান, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
দিনভর ভোটগ্রহণ চলে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলে এই চিত্র পাওয়া যায়। আসনটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন, এর মধ্যে ভোট পড়েছে প্রায় ১ লাখ ৯১ হাজারের কিছু বেশি।
নির্বাচন শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মেলেনি।
উল্লেখ্য, আগের জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে পরে আসনটি ছেড়ে দেন বিএনপি নেতা তারেক রহমান। ফলে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


































