অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রীর নির্দেশে সহায়তা
- সর্বশেষ আপডেট ০৬:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 127
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নরসিংদী-৫ আসনের এমপি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল অসহায় টুলি বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই” দেখার পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দ্রুত ব্যবস্থা নেন।
শুক্রবার সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় টুলি বেগমকে নতুন অটোরিকশা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ইঞ্জিনিয়ার আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব, সুলতান আহমেদ রাহী, এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
টুলি বেগম আবেগে আপ্লুত হয়ে বলেন, “আমি ভাষায় বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছি। এই রিকশাটা জীবনে অনেক বড় সহায়তা।”
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, “টুলি বেগমের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আমরা দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে চাই।”
স্থানীয় নেতৃবৃন্দও মন্তব্য করেছেন, এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। সহায়তা শুধু আর্থিক নয়, মানসিক শক্তির উৎসও। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ সকল মহলে প্রশংসিত হয়েছে।




























