শিরোনাম
বেকারত্ব কমাতে দেশজুড়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 191
দেশে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অধীনে একাধিক বড় প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদে বলেন, বেকারত্ব কমানো ও শিল্পায়নের গতি বাড়াতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে দেশজুড়ে নতুন শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি জানান, উৎপাদন সক্ষমতা বাড়ানো, অব্যবহৃত সরকারি জমি কাজে লাগানো এবং কর্মসংস্থান সৃষ্টি—এই তিন লক্ষ্য সামনে রেখে একাধিক শিল্প প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের পথে রয়েছে।
Tag :
#বেকারত্ব #শিল্পায়ন #শিল্পমন্ত্রী #বিসিআইসি #বিসিক #নতুনশিল্প #কর্মসংস্থান #বাংলাদেশঅর্থনীতি #উন্নয়ন































