ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারত্ব কমাতে দেশজুড়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 191

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দেশে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অধীনে একাধিক বড় প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদে বলেন, বেকারত্ব কমানো ও শিল্পায়নের গতি বাড়াতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে দেশজুড়ে নতুন শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি জানান, উৎপাদন সক্ষমতা বাড়ানো, অব্যবহৃত সরকারি জমি কাজে লাগানো এবং কর্মসংস্থান সৃষ্টি—এই তিন লক্ষ্য সামনে রেখে একাধিক শিল্প প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের পথে রয়েছে।

মন্ত্রী বলেন, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানির অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে টেকনো-ইকোনমিক সম্ভাব্যতা যাচাই চলছে।

এ ছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডে বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ প্রক্রিয়াও এগোচ্ছে।

খুলনা নিউজপ্রিন্ট মিলস ও খুলনা হার্ডবোর্ড মিলস এলাকায় ‘স্টার্চ ফ্যাক্টরি ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) কমপ্লেক্স’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিপিপি প্রস্তুত শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

কর্ণফুলী পেপার মিলস এলাকায় বনায়নসহ পূর্ণাঙ্গ কাগজকলের পাশাপাশি সোডা অ্যাশ, বেকিং সোডা, সোডিয়াম সালফেট, টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন কেমিক্যাল কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন, ডিপিপি প্রণয়নাধীন।

চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ক্লোর-অ্যালকালি ও ক্লোরিনভিত্তিক মৌলিক রাসায়নিক শিল্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরিতে আধুনিক, জ্বালানি-সাশ্রয়ী উৎপাদন ইউনিট স্থাপন করা হবে।

মন্ত্রী আরও জানান, ঘোড়াশাল-পলাশ প্ল্যান্টে ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে ওভেন পলিপ্রোপিলিন ব্যাগ তৈরির কারখানা গড়ে তোলা হবে। ভোলা জেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই চলছে।

আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির পাশে ১৯৭ একর জমিতে আধুনিক গ্লাস কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে।

বিসিকের ভূমিকা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, তারা সরাসরি কারখানা গড়ে তোলে না; বরং শিল্প নগরী ও পার্ক তৈরি করে, যেখানে উদ্যোক্তারা বিনিয়োগ করেন। বর্তমানে ৮৩টি বিসিক শিল্প নগরীতে ৬ হাজার ২২৩টি শিল্প ইউনিট চালু রয়েছে।

তিনি জানান, কাঁচামালের প্রাপ্যতা, উদ্যোক্তাদের আগ্রহ ও সম্ভাব্যতা বিবেচনায় জেলা প্রশাসনের মাধ্যমে পতিত জমি ব্যবহার করে নতুন শিল্প নগরী ও পার্ক স্থাপন করা হবে।

শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বেকারত্ব কমানো, শিল্প উৎপাদন বাড়ানো এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেকারত্ব কমাতে দেশজুড়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬