পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু

- সর্বশেষ আপডেট ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 248
নারীদের ক্ষমতায়নের উদ্যোগে সরকার পরীক্ষামূলকভাবে চালু করেছে ফ্যামিলি কার্ড। ধীরে ধীরে দেশের সব স্তরে এই কার্ড পৌঁছে যাবে এবং চার বছরের মধ্যে এটি রূপান্তরিত হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে।
প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড হবে সম্মানজনক স্বীকৃতি।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বর্তমানে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হয়েছে। তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সমাজকল্যাণ সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষ ফ্যামিলি কার্ড কার্যক্রমের টেকসই বাস্তবায়নের জন্য একমত হয়েছেন।



































