ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 165

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একই সময়ে দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

হিজবুল্লাহ ইসরায়েলি ট্যাংক ধ্বংসের কথাও জানিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা মধ্য তেল আবিবের ‘কিরিয়া’ এলাকায় বিশেষায়িত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শহরের উত্তরে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

‘কিরিয়া’ কমপ্লেক্সে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় রয়েছে। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই সময়ে হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। কান্তারা এলাকায় একটি মার্কাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তারা। ওই এলাকার সড়কে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইও হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ আপডেট ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬