ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাব এল মান্দেবে’ও টোল বসানোর পরিকল্পনা ইরানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 295

ইরান বাব এল-মান্দেব সুরক্ষিত করছে

হরমুজ প্রণালীতে টোল বসানোর পর এবার ইরান নজর দিচ্ছে বাব এল মান্দেব প্রণালির ওপর। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকি বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করছে।

দীর্ঘস্থায়ী সংঘাতের চতুর্থ সপ্তাহে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী দ্বন্দ্ব ক্রমেই প্রকট হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের পরই এবার তেহরান এবার লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব এল মান্দেব প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই প্রণালিতে কৌশলগত অবস্থান গ্রহণ করেছে, এবং মার্কিন ও ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি ইরান তার প্রক্সি বাহিনীকে সরাসরি যুদ্ধের অংশ বানায়, তবে বিশ্ব তেলবাজার ও জ্বালানি সরবরাহে বড় ধাক্কা পড়বে।

সৌদি আরব ইতিমধ্যেই হরমুজ অবরোধ এড়াতে বিকল্প পাইপলাইন ব্যবহার করছে, কিন্তু হুথিরা লোহিত সাগরে হামলা চালালে সেই পথও ঝুঁকির মধ্যে পড়বে।

বিশ্ব জ্বালানি নিরাপত্তার জন্য এই পদক্ষেপকে বিশেষভাবে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পেন্টাগন হুথিদের ওপর নজর রাখলেও তেহরান চূড়ান্ত সংকেত দিলে বাব এল মান্দেব প্রণালির বন্ধ কেবল সময়ের ব্যাপার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘বাব এল মান্দেবে’ও টোল বসানোর পরিকল্পনা ইরানের

সর্বশেষ আপডেট ০৩:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬