ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ৯৭ গুপ্তচর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 187

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে তারা আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ-পূর্ব ইরানে ১৩ জন আটক হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল।

এছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে পাঁচটি সশস্ত্র ভাড়াটে চক্রও নির্মূল করা হয়েছে।

এর আগে উত্তর আলবোর্জ প্রদেশে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আইআরজিসি সূত্রে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ১৭৮ জন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগী হিসেবে ধরা পড়েছে।

গ্রেপ্তারকৃতরা রেড ক্রিসেন্ট সেন্টার এবং বিভিন্ন চেকপোস্টের ছবি ও লোকেশন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে পাঠাতো। অস্ত্র, লোকেশন ডিভাইস, যোগাযোগ সরঞ্জাম ও বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ৯৭ গুপ্তচর গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৯:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬