ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি, আমিরাত ও কাতারের তেল স্থাপনা খালি করার নির্দেশ ইরানের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 177

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস করপস জনগণকে সতর্ক করেছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের তেল ও গ্যাস স্থাপনাগুলোর কাছাকাছি না থাকার জন্য।

বিবৃতিতে বলা হয়েছে, এই স্থাপনাগুলো এখন প্রধান হামলার লক্ষ্য হতে পারে এবং কয়েক ঘণ্টার মধ্যে আঘাতের শিকার হতে পারে।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের সামরেফ রিফাইনারি এবং আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স; সংযুক্ত আরব আমিরাতের আল হোস্ন গ্যাস ক্ষেত্র; কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি এবং রাস লাফান রিফাইনারি (প্রথম ও দ্বিতীয় ফেজ) ঝুঁকিপূর্ণ।

নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে।

আইআরজিসি আরও বলেছে, তারা ইতিমধ্যেই এই তিন দেশের শাসকদের বারবার সতর্ক করেছে যে, নাগরিক ও দেশের সম্পদের নিরাপত্তা নিয়ে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। তাই এখনই সকলকে সতর্ক থাকা এবং নিরাপদ স্থানে অবস্থান নেওয়া জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি, আমিরাত ও কাতারের তেল স্থাপনা খালি করার নির্দেশ ইরানের

সর্বশেষ আপডেট ০৯:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬