যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান

- সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 244
যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তা প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, শান্তি এখন আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয় নয়।
রয়টার্স জানিয়েছে, খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। এটি তার দায়িত্ব নেওয়ার পর প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক অধিবেশনে উঠে এসেছে। তবে তিনি নিজে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজয় স্বীকার করা এবং ক্ষতিপূরণ দেওয়া ছাড়া শান্তি আসবে না। সর্বোচ্চ নেতা হিসেবে দেশের সব নীতি নির্ধারণের অধিকার তার হাতে।
কিছু ইরানি কর্মকর্তার মতে, পূর্ববর্তী হামলায় তার বাবা নিহত হওয়ার সময় খামেনি সামান্য আহত হন। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন তিনি গুরুতর আঘাত পেয়েছিলেন।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন এবং উত্তরণের কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। হরমুজ প্রণালীর স্থবিরতার কারণে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতি বেড়েছে।
ইসরাইল দাবী করেছে, সাম্প্রতিক হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। তবে ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।




































