ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 125

নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল।

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ সিআইপি রাশেদুল হাসান রিন্টু-র ব্যক্তিগত উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লা-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আবদুল মতিন মোল্লার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬