ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহশ্রমিকের রহস্যজনক মৃত্যু: সামাজিক প্রতিরোধ কমিটির ক্ষোভ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 197

ফাইল ফটো

রাজধানীর বনানীতে সাততলা ভবন থেকে পড়ে গৃহশ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি (৭১ টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম)। সোমবার সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, ০৮ মার্চ দেশে যখন সরকারি- বেসরকারি, মানবাধিকার বিভিন্ন সংগঠনসমূহ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে, নারীর বিভিন্ন অগ্রগতি ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করছে তখন রাজধানীর বনানীর ১৩ নং রোডে সাততলা ভবন থেকে নিচে পড়ে এক তরুণী গৃহশ্রমিকের মর্মাান্তিকভবে রহস্যজনক মৃত্যু হলো। এই ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর শোক প্রকাশ করেছে। একইসাথে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার অঙ্গীকারের এই দিনে এই ঘটনা আমাদের সমাজের বিদ্যমান বৈষম্য, অবহেলা ও গৃহশ্রমিকের অনিরাপদ অবস্থার নির্মম বাস্তবতাকে তুলে ধরে। এই ঘটনাটি মৃত্যু নাকি হত্যা এই প্রশ্নেরও জন্ম দেয়।

সামাজিক প্রতিরোধ কমিটি এই ঘটনার সুষ্ঠ’ , নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করার জোর দাবি জানাচ্ছে এবং এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গৃহশ্রমিকের রহস্যজনক মৃত্যু: সামাজিক প্রতিরোধ কমিটির ক্ষোভ

সর্বশেষ আপডেট ০৫:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬