নির্বাচন ফলাফল ইঞ্জিনিয়ারিং
দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ

- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 191
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ‘ভোট সুষ্ঠু হলেও ফলাফল তৈরিতে বিশাল ইঞ্জিনিয়ারিং হয়েছে। রাত ১০-১১টা পর্যন্ত নির্বাচনের বিজয়ী ঘোষণা স্থগিত রাখা তার প্রমাণ।’
তিনি অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করে পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তাই দুই সাবেক উপদেষ্টাকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সমাবেশ শেষে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন, কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়ে শেষ হয়। মিছিলে রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন এবং মহানগর দক্ষিণ ও উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

































