ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান নয়, ‘টয়লেট’ দখলে সময় যাচ্ছে মার্কিন সৈন্যদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 159

গ্রিসের ক্রিট দ্বীপের সুদা উপসাগর ত্যাগ করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে টানটান উত্তেজনা। মার্কিন যুদ্ধজাহাজ ছুটছে পূর্ব দিকে। আকাশে যুদ্ধবিমান, ডেকে ব্যস্ত নাবিকরা। দৃশ্যটা যেন সিনেমার। কিন্তু ক্যামেরা যদি একটু নিচের ডেকে নামে, ছবিটা হঠাৎ বদলে যায়। সেখানে চলছে এক অদ্ভুত লড়াই—টয়লেট দখলের যুদ্ধ।

মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে–এ আছেন প্রায় পাঁচ হাজার সেনা ও নাবিক। যুদ্ধ প্রস্তুতি তাদের নিত্যদিনের কাজ।

কিন্তু এখন তাঁদের বড় দুশ্চিন্তা ক্ষেপণাস্ত্র নয়, শৌচাগার। জাহাজের অত্যাধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দিচ্ছে। ফলে ৬৫০টি টয়লেটের অনেকগুলোই অচল।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একেকজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। কেউ বলছেন, এটি নৌযুদ্ধ নয়—পেটযুদ্ধ। কেউ আবার লিখেছেন, ইরানের আগে টয়লেট জয় করতে হবে।

মার্কিন গণমাধ্যমএনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জাহাজটির ভ্যাকুয়ামনির্ভর বর্জ্যনিষ্কাশন ব্যবস্থা এতটাই জটিল যে মাঝসমুদ্রে পুরোপুরি মেরামত করা সম্ভব নয়। ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত সমস্যা থেকে যাচ্ছে। প্রকৌশলীদের প্রায় প্রতিদিনই ডাক পড়ছে। একদিন ঠিক, পরদিন আবার বিগড়ায়।

মার্কিন রণতরির টয়লেটের ভেতরকার চিত্র

নৌবাহিনী অবশ্য বলছে, এতে তাদের যুদ্ধ সক্ষমতায় কোনো ঘাটতি নেই। কাগজে হয়তো ঠিকই আছে। কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত নাবিকদের মুখের অভিব্যক্তি সে আত্মবিশ্বাসের সঙ্গে পুরো মেলে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

গত জুন থেকে টানা সমুদ্রে রয়েছে জাহাজটি। প্রথমে ভূমধ্যসাগর, পরে ক্যারিবীয় অঞ্চল, এখন আবার মধ্যপ্রাচ্যের পথে। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতিতে মিশনের মেয়াদ বাড়তে বাড়তে স্বাভাবিক সময়সীমা ছাড়িয়ে গেছে। শান্তিকালে একটি বিমানবাহী রণতরির মিশন সাধারণত ছয় মাস। এবার সেই হিসাব অনেকটাই পেছনে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন ডেভিড স্কারোসি নাবিকদের পরিবারের কাছে এক চিঠিতে লিখেছেন, মিশন আবার বাড়বে—এটা তিনিও ভাবেননি। কয়েক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে নিজের উঠানের বেড়া মেরামত করবেন ভেবেছিলেন। এখন তাঁর বাস্তবতা সমুদ্র আর টয়লেট সংকটের মাঝখানে আটকে।

বর্তমানে মার্কিন নৌবাহিনীর বহরে ১১টি বিমানবাহী রণতরি রয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন–কেও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। বড় শক্তির বড় প্রস্তুতি। কিন্তু ফোর্ডের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে পাইপলাইন আর ভ্যাকুয়াম সিস্টেম।

যুদ্ধজাহাজ মানেই প্রযুক্তির চূড়া—এ ধারণা অনেকের। কিন্তু বাস্তব বলছে, প্রযুক্তি যত আধুনিক হয়, বিপত্তিও তত জটিল হতে পারে। ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে টয়লেট সচল রাখা—এই বাস্তবতাই এখন মার্কিন নাবিকদের নিত্যদিনের চ্যালেঞ্জ।

ইরানের সঙ্গে উত্তেজনা কূটনৈতিক ও সামরিক আলোচনার বিষয়। কিন্তু সমুদ্রের বুক থেকে যে ছবি ভেসে আসছে, তা বেশ অন্যরকম। সেখানে ক্ষেপণাস্ত্রের শব্দ নেই, আছে দীর্ঘশ্বাস। যুদ্ধের প্রস্তুতি চলছে দুই ফ্রন্টে—একটি দৃশ্যমান, আরেকটি একেবারে দৈনন্দিন। শেষ পর্যন্ত মানুষই তো লড়ছে। আর মানুষের খুব সাধারণ প্রয়োজনটাই যখন আটকে যায়, তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন যুদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান নয়, ‘টয়লেট’ দখলে সময় যাচ্ছে মার্কিন সৈন্যদের

সর্বশেষ আপডেট ০৭:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬