ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 184

প্রেসিডেন্ট কার্যালয়

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সেও আঘাত হানা হয়েছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানায়, নেতৃত্ব কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্ট কার্যালয় ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভবনের ওপর ব্যাপক গোলাবারুদ নিক্ষেপ করা হয়। একই সঙ্গে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে উল্লেখ করা হয়েছে।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তাদের যাচাই করা ফুটেজে ধোঁয়ার উপস্থিতি মিললেও নির্দিষ্ট কোনো স্থাপনায় আঘাতের প্রমাণ স্পষ্ট নয়।

গত শনিবারের প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়। তিনি তেহরানের ওই নেতৃত্ব কমপ্লেক্স ব্যবহার করতেন বলে জানা গেছে।

এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল, তারা তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে একযোগে অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

সর্বশেষ আপডেট ০৫:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬