ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি জানালো তেহরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 257

আঞ্চলিক উত্তেজনার আবহে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাত মোকাবিলায় তারা প্রস্তুত। ‘শীর্ষ নিরাপত্তা ও কূটনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যে আত্মরক্ষার অঙ্গীকারের পাশাপাশি প্রতিপক্ষকে কঠোর বার্তাও দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘমেয়াদি সংঘাতে আত্মরক্ষার জন্য তাদের রাষ্ট্র ও সামরিক কাঠামো প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, গত তিন শতকে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি। তার ভাষ্য অনুযায়ী, দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি।

লারিজানি আরও লেখেন, যেকোনো মূল্যে নিজেদের ও ছয় হাজার বছরের সভ্যতাকে রক্ষা করা হবে। শত্রুরা যদি ভুল হিসাব করে, তবে তার পরিণতি তাদেরই বহন করতে হবে—এমন সতর্কবার্তাও দেন তিনি।

একই সুর শোনা গেছে পররাষ্ট্র দপ্তর থেকেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তার সমাপ্তি কবে এবং কীভাবে হবে, সে সিদ্ধান্ত নেবে ইরান।

রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, পূর্ব ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিজ্ঞতা বিশ্লেষণের জন্য ইরানের হাতে দুই দশক সময় ছিল।

তার দাবি, সেই অভিজ্ঞতা থেকে তারা প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে।

তেহরানে বোমাবর্ষণ হলেও যুদ্ধ পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়বে না বলেও তিনি উল্লেখ করেন।

বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশলের কথা তুলে ধরে আরাঘচি জানান, এই কাঠামো ইরানকে সংঘাতের সময়কাল ও পরিণতি প্রভাবিত করার সক্ষমতা দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি জানালো তেহরান

সর্বশেষ আপডেট ১০:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬